সুবর্ণরেখা নদীতে জল বাড়ায় নদী তীরবর্তী গ্রামগুলির বাসিন্দাদের সচেতন করছে প্রশাসন - The News Lion

সুবর্ণরেখা নদীতে জল বাড়ায় নদী তীরবর্তী গ্রামগুলির বাসিন্দাদের সচেতন করছে প্রশাসন

 


দি নিউজ লায়ন;   টানা বৃষ্টি আর গালুডি জলাধার থেকে জল ছাড়া শুরু করায় সুবর্ণরেখা নদীর জল বাড়তে শুরু করেছে ।যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে আরো জল ছাড়ার ইঙ্গিত দিয়েছে গালুডি জলধারা কর্তৃপক্ষ। তাই ঝাড়্গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ,নয়াগ্রাম, সাঁকরাইল ও বেলিয়াবেড়া থানার সুবর্ণরেখা নদী তীরবর্তী গ্রাম গুলির বাসিন্দাদের মাইকিং করে সচেতন থাকার আবেদন জানানো হয়েছে যারা নিচুএলাকায় রয়েছে তাদের নিরাপদ স্থানে থাকারও নির্দেশ দেওয়া হয়েছে ।


 গোপীবল্লভপুর এর বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো সাঁকরাইল ব্লক এর সুবর্ণরেখা নদী তীরবর্তী গ্রাম গুলির বাসিন্দাদের সতর্ক থাকার আবেদন জানিয়েছেন। তিনি নিজেই শুক্রবার সকাল থেকেই ওই এলাকায় ঘুরে ঘুরে গ্রামবাসীদের সচেতন করছেন। সাঁকরাইল ব্লক এর  আঁধারী, লাউদোহ, বাহাদুরপুর ,কোদপাল সহ বিভিন্ন গ্রামে গিয়ে তিনি গ্রামবাসীদের সচেতন করছেন। 


আকাশের মুখ ভার মাঝেমধ্যে বৃষ্টি হচ্ছে। যার ফলে দুর্যোগে পড়ার আশঙ্কা করছেন ওই এলাকার সাধারণ বাসিন্দারা। তাই ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে যেমন জনগণকে সচেতন করা হচ্ছে। তেমনি ওই এলাকায় যেকোনঘটনা মোকাবিলা করার জন্য প্রাকৃতিক বিপর্যয় দপ্তরের কর্মীদের মোতায়েন করা হয়েছে। ঝাড়গ্রাম জেলা প্রশাসন বন্যা পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.